×

জাতীয়

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়

ছবি: ফাইল ফটো

নববর্ষ ১৪৩৩ বরণে প্রস্তুত সংস্কৃতি সংগঠন ছায়ানট। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে রমনার বটমূলে মহড়ার আয়োজন করে ছায়ানটের শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সংস্কৃতি কর্মীরা।

অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানের জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার মো. মাসুদ আলম জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সাইবার নজরদারি এবং মাঠে সাদা পোশাকে পুলিশ টহল দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পহেলা বৈশাখ: বাঙালির উৎসবের শিকড়

পহেলা বৈশাখ: বাঙালির উৎসবের শিকড়

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার

নববর্ষ পালনের গল্পকথা

নববর্ষ পালনের গল্পকথা

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

চৈত্রসংক্রান্তি ও চড়কপূজা: বাংলার লোকঐতিহ্যের বহুস্রোত ও আত্মপরিচয়ের সন্ধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App