×

বিশেষ সংখ্যা

মো. জাহিদুল ইসলামের কবিতাগুচ্ছ

Icon

মো. জাহিদুল ইসলামের কবিতাগুচ্ছ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

মো. জাহিদুল ইসলামের কবিতাগুচ্ছ

মো. জাহিদুল ইসলামের কবিতাগুচ্ছ

স্বজাতীয় অনুরণন 
আতসি কাঁচে,
আতর গন্ধ-
হীরা কাঁটার চকচকে উত্তাপ লোকাল ইনকাম ট্যাক্সে।

তবুও মস্তিষ্কের পেণ্ডুলামে কেঁপে উঠে গোলক 
অচল চিন্তা মাপতে পারে না রিখটার স্কেল।

ভূমিকম্পের উৎপত্তি স্থল জানে শুধু মাটির চরাট
বুকের কম্পমান ব্যথা যেমন টেরপায় শুধু হৃদপিন্ড। 


‘স্বাধীন’ শব্দ আবিস্কারে আগে
পাখিদের গানের কোন সরলিপি লেখা নেই
বাতাসের অলিখিত সংবিধান, 
চাঁদের বডারে জোছনার মাইলস্টোন
রাতের জোনাকি তেল ছাড়া জ্বলে। 

মানুষ মানুষের জন্য বানিয়েছে আদালত 
নিজের হাত দিয়ে চোখ বাঁধা নিজের
ফড়িং এর মন সবুজ ঘাসে। 

সুইমিংপুলের মেডেল ছাড়া মাছ 
পানিতে সাঁতার কেটে,
পার করে দিয়েছে কোটি কোটি বছরের জলজজীবন।

টাইমলাইন: পহেলা বৈশাখ ১৪৩৩

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষবরণ উৎসবে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

বর্ষবরণ উৎসবে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

নিয়ম না মানলে পথচারীদেরও জেল-জরিমানা

নিয়ম না মানলে পথচারীদেরও জেল-জরিমানা

বৈশাখী রঙে বাংলা গান...

বৈশাখী রঙে বাংলা গান...

জুয়ার টাকার জন্য শিক্ষার্থীর আত্মহত্যা

জুয়ার টাকার জন্য শিক্ষার্থীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App