×

আন্তর্জাতিক

হরমুজের মাইন অপসারণে সেনা পাঠাবে জাপান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

হরমুজের মাইন অপসারণে সেনা পাঠাবে জাপান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সক্রিয়তা দেখাচ্ছে জাপান। গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন অপসারণে সামরিক বাহিনী পাঠানোর সম্ভাবনার কথা জানিয়েছে টোকিও।

সোমবার (১৩ এপ্রিল) জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রয়োজনে জাপান সেলফ-ডিফেন্স ফোর্সেসকে হরমুজ প্রণালিতে মোতায়েন করা হতে পারে। বিশেষ করে সমুদ্রপথে পাতা মাইন অপসারণের মতো কাজে এই বাহিনীকে ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

সাংবাদিকদের তিনি জানান, জাপান শুরু থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমিয়ে একটি পূর্ণাঙ্গ সমঝোতার দিকে এগিয়ে যেতে জোর দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, কিয়োদো নিউজের খবরে বলা হয়েছে, কিহারা স্পষ্ট করে উল্লেখ করেছেন— বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো উত্তেজনা প্রশমিত করা। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি, এবং তা বাস্তবে কার্যকর করা প্রয়োজন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নেতানিয়াহুর ফোনই সবকিছু বদলে দিয়েছে’

‘নেতানিয়াহুর ফোনই সবকিছু বদলে দিয়েছে’

ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ষণ-হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকৌশলীকে ঠিকাদারের বাঁশ নিয়ে তাড়া

প্রকৌশলীকে ঠিকাদারের বাঁশ নিয়ে তাড়া

গুমের ৭ বছর পর অসুস্থ হয়ে পড়লে এসি লাগানো হয়

ট্রাইব্যুনালে আযমী গুমের ৭ বছর পর অসুস্থ হয়ে পড়লে এসি লাগানো হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App