×

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে নীলফামারীতে ১১ দিনের শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম

হামের উপসর্গ নিয়ে নীলফামারীতে ১১ দিনের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সী শিশু আফরিন জান্নাত মারা গেছেন। শিশুটি খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।  

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার(৪ এপ্রিল) দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন। 

শনিবার শিশুটি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি বলে জানিয়েছেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

আবারো মাইক বিভ্রাট, সংসদ অধিবেশনে বিরতি

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

বৈসাবি উৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাহাড়

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

৪৮১ ‘অমুক্তিযোদ্ধা’র গেজেট বাতিল

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App