ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেলক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটির একাধিক তেলক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৫ এপ্রিল) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’ জানিয়েছে, ড্রোন হামলায় একাধিক স্থানে আগুন ধরে গেছে।
খবর আল-জাজিরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে, যাতে আগুন অন্য স্থানে ছড়িয়ে না পড়ে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আরও একবার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতি নিয়ে ইসরায়েল সেনাবাহিনী সতর্ক রয়েছে।
অপরদিকে, ওমান ও ইরানের দুই উপ-পররাষ্ট্রমন্ত্রী হারমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার বিষয়ে দীর্ঘ বৈঠক করেছেন।
ওমান সংবাদ সংস্থা জানায়, উভয় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা একটি পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যার লক্ষ্য বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল চোকপয়েন্টে স্থিতিশীলতা বজায় রাখা।
