×

চট্টগ্রাম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:৫৪ এএম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।

রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে বাংলাদেশ সময় ভূমিকম্প হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও অনুভূত হয়। চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে নিহত ৫১

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা বার্সেলোনার ঘরে

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম

হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর, ক্ষতিপূরণ চেয়ে রিট

হামে প্রাণ গেছে ৪০৯ শিশুর, ক্ষতিপূরণ চেয়ে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App