×

চট্টগ্রাম

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

হত্যা না আত্মহত্যা? ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৫৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি সাধারণ আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এই প্রশ্নে এখন উত্তাল পুরো এলাকা। ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মনে দানা বাঁধছে রহস্যের ঘন কুয়াশা।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের সন্দেহ জাহাঙ্গীর আলমকে হত্যা করে ঘরের তীরে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১২) অশ্লীল আচরণের অভিযোগ ওঠে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযোগের পর শিশুটির বাবা বাবুল মিয়া ও মা রেজিয়া খাতুন তাকে মারধর করেন এবং স্থানীয়ভাবে বিচার দাবি করেন।

তবে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন যুবক জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে তুলে এনে খাপুড়া বাস টার্মিনাল এলাকায় একটি চায়ের দোকানের সামনে মারধর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জাহাঙ্গীরের ছেলে সুমন মিয়া। পরে তিনি বাবাকে বাড়িতে নিয়ে যান। কিন্তু রাত পেরোতেই ভোরে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জাহাঙ্গীর আলমের মরদেহ।

এখানেই দেখা দেয় বড় প্রশ্ন। স্থানীয়দের একাংশের দাবি, মরদেহ ঝুলন্ত থাকলেও তার পা মাটিতে লেগে ছিল। ফলে এটি স্বাভাবিক আত্মহত্যা কি না, তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে বাঙ্গরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাঙ্গরাবাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পরে ঝুলিয়ে রাখা হতে পারে। এ ঘটনায় বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর খাপুড়া গ্রামে বিরাজ করছে চাপা উত্তেজনা। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও ফরেনসিক বিশ্লেষণ হাতে এলে জাহাঙ্গীর আলমের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত হত্যা না আত্মহত্যা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মুখে মুখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তা বদলি

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

সেলফি তুলতে গিয়ে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষতি লাখো ডলার

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকার-চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

কোচকে হত্যাচেষ্টা, ভারতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App