×

চট্টগ্রাম

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

ইয়াবা বেচে কোটিপতি, সেই রূপমের ৭ বছর কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ইয়াবা বিক্রি করে বিপুল সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় রূপম চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রূপম চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার বাসিন্দা এবং দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি নগরের হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় বসবাস করছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে একটি জাতীয় দৈনিকে ‘ইয়াবা রূপম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্তে নেয়। অনুসন্ধানে রূপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে ২০২১ সালে দুদক তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে রূপম বিবরণী দাখিল করলেও যাচাইয়ে তথ্য গোপনের বিষয়টি ধরা পড়ে। তদন্তে দেখা যায়, তিনি ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার স্থাবর সম্পদ এবং ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এক কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন।

তিনি আরও জানান, এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত মাদক ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনের আরেক মামলায় রূপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে চার বছর করে কারাদণ্ড দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ

ময়মনসিংহ চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ

বিদ্যালয় চলাকালীন মাঠে মেলা, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

বিদ্যালয় চলাকালীন মাঠে মেলা, ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ

‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না কেন?’

‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব কালচার থামছে না কেন?’

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App