নতুন দরে স্বর্ণ বিক্রি শুরু আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১ এপ্রিল) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে।
নতুন নির্ধারিত দরে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকারও বেশি। বাজুসের নির্ধারিত এই নতুন দরে শুক্রবার (৩ এপ্রিল) থেকে স্বর্ণ বিক্রি করা হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও এ সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা অপরিবর্তিত রয়েছে।
