×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

ফাইল ছবি

হরমুজ প্রণালি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে।

পরিষদের বর্তমান ঘূর্ণায়মান সভাপতি বাহরাইন এ প্রস্তাবটি উত্থাপন করেছে। 

এতে সদস্য দেশগুলোকে ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব ধরনের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের কথা বলা হয়েছে। অন্তত ছয় মাসের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে এ প্রস্তাব আনা হয়েছে।

শুরুতে প্রস্তাবটি জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীনে ছিল, যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু আলোচনার সময় রাশিয়া ও চীনের আপত্তির কারণে তা বাদ দেওয়া হয়েছে।

বিবিসি লিখেছে, তবে প্রস্তাবের ভাষা এখনো বেইজিং ও মস্কোর জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে, ফলে তারা ভিটো দিতে পারে। এর আগে ইরানকে নিন্দা করে এবং প্রণালির উল্লেখ থাকা খসড়াগুলোতে তারা ভোটদানে বিরত ছিল।

এদিকে, হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির তথ্য দিয়েছে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী কোম্পানি উইন্ডওয়ার্ড।

তাদের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় দিনের মতো ওই পথে জাহাজ চলাচল বেড়েছে। বুধবার ১৬টি জাহাজ পার হয়েছে।

সবকটি জাহাজ লারাক দ্বীপ ব্যবহার করেছে জানিয়ে উইন্ডওয়ার্ড বলছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রশ্নে আরও বেশি দেশ ইরানের সঙ্গে সমঝোতা করছে এবং সামনের দিনগুলোতে যান চলাচল বৃদ্ধির ইঙ্গিত মিলছে।

বিবিসি লিখেছে, জাহাজ চলাচল বাড়লেও তা সাধারণ সময়ের তুলনায় খুবই কম।

জাতিসংঘের বাণিজ্য সংস্থা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত দিনে গড়ে ১৩০টি যান চলাচল করত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

ত্রাণমন্ত্রী যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

পল কাপুর ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App