×

ফুটবল

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রবাসীদের বহুল প্রতীক্ষিত ‘স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে শারজাহ গ্রাউন্ড স্পোর্টস মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন।

উদ্বোধনী ম্যাচে লটারির মাধ্যমে নির্ধারিত দুই দল ‘চিটাগং এফসি’ এবং ‘বিএফসি সিটি’ মুখোমুখি হয়। রাত ১২টায় রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। শত শত প্রবাসী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আক্রমণ-প্রতিআক্রমণে উত্তেজনায় ভরে ওঠে পুরো গ্যালারি। মধ্যরাতেও দর্শকদের করতালিতে মুখর ছিল মাঠ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনাম উদ্দীন সিআইপি, হাবিবুর রহমান, শহিদুল আলম, মো. মহসিন, এম এ ছালাম, আবছার উদ্দিন, মো. শহিদুল আলম, সাইফুল ইসলাম, ইয়াসির আরাফাত, আকতার হোসেন, মো. রফিক ও মুবিনুল ইসলামসহ ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। তারা গ্যালারিতে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ গাড়ি, আর রানার-আপ দল পাবে ৫ হাজার দিরহাম। এমন রাজকীয় পুরস্কার প্রবাসী ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে।

আয়োজকরা জানান, প্রবাসীদের বিনোদন, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বৃদ্ধির পাশাপাশি স্বাধীনতার মাসকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এখন সবার দৃষ্টি টুর্নামেন্টের দিকে। শেষ পর্যন্ত কোন দল জিতবে সেই বিলাসবহুল মার্সিডিজ গাড়ি, তা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

পল কাপুর ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা

কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App