বাবার নামের আদ্যাক্ষর বাদ দিলেন বিজয়ের ছেলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের তার পরকীয়ার অভিযোগ ঘিরে পরিবারেও টানাপড়েনের খবর প্রকাশ পেয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম বিচ্ছেদের মামলা করেছেন বলে জানা গেছে।
এ পরিস্থিতির মধ্যেই বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। তামিল চলচ্চিত্র অঙ্গনের এই নবীন পরিচালক নিজের নামের সঙ্গে থাকা বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ (বিজয়) সরিয়ে ফেলেছেন। পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক বিতর্কের জেরে তিনি সামাজিকমাধ্যমে বিজয়কে আনফলো করেছেন বলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
আরো পড়ুন: প্রায় দুই হাজার কোটি রুপির মালিক আমির খান
তামিল চলচ্চিত্র জগতে তারকা পরিবারের সন্তানদের নামের আগে বাবার নামের আদ্যাক্ষর ব্যবহারের একটি প্রচলিত রীতি রয়েছে। এতদিন সেই নিয়ম মেনেই নিজের নাম ব্যবহার করতেন জ্যাসন সঞ্জয়। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সঞ্জয় বা সঙ্গীতা।
গত কয়েক দিন ধরেই বিজয় ও সঙ্গীতার দাম্পত্য সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তিনি সেই সম্পর্ক থেকে সরে আসেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
