×

বরিশাল

জ্বালানি সংকটে দুই উৎপাদনকারী প্রতিষ্ঠান

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

জ্বালানি সংকটে দুই উৎপাদনকারী প্রতিষ্ঠান

ছবি: নিজস্ব

উৎপাদন ও পরিবহন খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ভোলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খান ফ্লাওয়ার মিলস্ ও জেকে ট্রেডার্স নামে দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে, দাবি করেন প্রতিষ্ঠানের মালিক মো.জামাল উদ্দিন খান।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিজ প্রতিষ্ঠানের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় মজুদ থাকা ডিজেল শেষ হয়ে গেছে। বর্তমানে কোনো ডিজেল মজুদ নেই। নদীর ঘাট হতে গাড়িতে করে গম গুদামে নিয়ে আসার মতো কোনো ডিজেল নেই। যে কারণে দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভূষি, মুড়ি, ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং ভোলার আনাচে-কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহনের দ্বারা পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

জামাল খান আরো বলেন, আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। ডিজেলের জন্য পণ্য উৎপাদন করতে না পারলে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে যাবেন।

এছাড়া তিনি দাবি করেন, আমি ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও ডিজেল পাচ্ছিনা, তারা আমাকে দিচ্ছে না। নিজের শিল্প প্রতিষ্ঠান দুটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ইরাকের জন্য হরমুজ খুলে দিলো ইরান

ইরাকের জন্য হরমুজ খুলে দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App