×

ব্যাংক

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

ছবি : সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত। লেনদেন শেষ হওয়ার পর বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ বা লেনদেন-পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস এলাকা) ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন : নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামেই বিক্রি হচ্ছে পণ্য

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

বিসিবি নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৫ শিশুর মৃত্যু

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

নতুন দায়িত্বে মাহদী আমিন ও ছালেহ শিবলী

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

পলাতক আসামি মঞ্জু গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App