×

খেলা

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

ছবি- সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে ডার্বি ম্যাচের উত্তেজনা রূপ নিল নজিরবিহীন সহিংসতায়। রোববার (২৬ এপ্রিল) হুয়েস্কার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ অধিনায়কের মুখে সজোরে ঘুষি মেরেছেন রিয়াল সারাগোসার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। এই অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে বোকা জুনিয়র্সের সাবেক এই ফুটবলারকে এখন দীর্ঘমেয়াদি ও ঐতিহাসিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হচ্ছে।

স্পেনের দ্বিতীয় বিভাগের এই ম্যাচটি দুই দলের অবনমন এড়ানোর লড়াই হওয়ায় শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমার্ধে পেনাল্টি ঠেকিয়ে সারাগোসাকে ম্যাচে রেখেছিলেন আন্দ্রাদা। তবে দল ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের শেষ দিকে তিনি মেজাজ হারান। হুয়েস্কার এক ডিফেন্ডারকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। কিন্তু মাঠ ছাড়ার আগমুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পুলিদো গুরুতর আহত হন।

এই ঘটনায় ফুটবল বিশ্বে সমালোচনার ঝড় বইছে। রিয়াল সারাগোসার অধিনায়ক ফ্রাঞ্চো সেরানো ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলেছেন, তারা এই আচরণে লজ্জিত। কোচ ডেভিড নাভারোও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তোপের মুখে পড়ে আন্দ্রাদা নিজেও দুঃখ প্রকাশ করে বলেছেন,‘আমি গভীরভাবে অনুতপ্ত। মুহূর্তের উত্তেজনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।’

স্প্যানিশ সংবাদমাধ্যমের গুঞ্জন, সারাগোসা কর্তৃপক্ষ আন্দ্রাদাকে এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামাবে না। এমনকি তার চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টিও বাতিল হতে পারে। লিগ কর্তৃপক্ষ বড় অঙ্কের আর্থিক জরিমানার পাশাপাশি তাকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

বিদ্যুৎ নেই, জেনারেটর-আইপিএস অকেজো: মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App