×

আন্তর্জাতিক

অবিস্ফোরিত বিপুল পরিমাণ মার্কিন বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম

অবিস্ফোরিত বিপুল পরিমাণ মার্কিন বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

ছবি- সংগৃহীত

ইরানের উত্তরাঞ্চলীয় জানজান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা প্রায় সাড়ে ৯ হাজার অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২৭ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সংঘাতের সময় আকাশ থেকে ফেলা এসব শক্তিশালী অস্ত্র জননিরাপত্তার স্বার্থে বিশেষ অভিযানে ধ্বংস করা হয়।

জানজান প্রদেশে আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ২ হাজার পাউন্ড ওজনের তিনটি জিবিইউ-৫৭ ‘বাঙ্কার-বাস্টার’ বোমা রয়েছে। এ ছাড়া এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া বিপুল পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা লক্ষ্যবস্তুতে আঘাত করলেও বিস্ফোরিত হয়নি। আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অনেক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।

বিবৃতিতে বলা হয়, অভিযানে ৯ হাজার ৫০০টির বেশি ক্লাস্টার বোমার খণ্ড এবং ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ১০টির বেশি বড় ক্ষেপণাস্ত্র উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তালিকায় ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জিবি-৩৯ মডেলের অত্যাধুনিক অস্ত্রও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাঙ্কার-বাস্টার বোমা ধ্বংসের দাবিটি সামরিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধবিরতি চলাকালে পরিচালিত এই অভিযানে প্রদেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলো এখন বিপদমুক্ত বলে দাবি করেছে আইআরজিসি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App