×

তথ্যপ্রযুক্তি

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

বিওয়াইডির নতুন হাইপারকার ‘ডেনজা জি’ আগে যাবে ইউরোপে

ছবি : সংগৃহীত

সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ির পর এবার প্রায় এক হাজার হর্সপাওয়ার ক্ষমতার হাইপারকার আনতে যাচ্ছে চীনা নির্মাতা বিওয়াইডি।

বেইজিং অটো শোতে তাদের সাব-ব্র্যান্ড ‘ডেনজা’র অধীনে তৈরি ‘ডেনজা জি’ মডেলটি উন্মোচন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গাড়িটি প্রথমে চীনের বদলে ইউরোপের বাজারে ছাড়া হবে।

অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চগতির পারফরম্যান্সের কারণে এই হাইপারকারটি বিশ্বজুড়ে গাড়িপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে বলে প্রযুক্তিবিষয়ক মাধ্যম এনগ্যাজেট উল্লেখ করেছে।

‘কার-নিউজ-চায়না’র তথ্য অনুযায়ী, গাড়িটি দুই সেকেন্ডেরও কম সময়ে শূন্য থেকে ৬০ মাইল গতিতে পৌঁছাতে পারে। এই সক্ষমতায় এটি ‘রিম্যাক নিভেরা’র মতো শক্তিশালী হাইপারকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

২০২৫ সালের সাংহাই অটো শোতে ‘ডেনজা জি’ প্রথমে কনসেপ্ট মডেল হিসেবে প্রদর্শিত হয়। পরে নির্মাতা প্রতিষ্ঠান নিশ্চিত করে, এটি চার আসনের একটি গাড়ি হবে।

গাড়িটি তিনটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে—হার্ড-টপ, কনভার্টিবল (খোলা ছাদ) এবং ট্র্যাক ভার্সন। তবে ট্র্যাক সংস্করণের বিস্তারিত পার্থক্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রযুক্তিগত দিক থেকে এতে ব্যবহৃত হবে বিওয়াইডি এর নিজস্ব ‘ডিসাস এম’ ইন্টেলিজেন্ট সাসপেনশন সিস্টেম, যা শেভ্রোলে কর্ভেটের-এর ‘ম্যাগনেটিক রাইড কন্ট্রোল’-এর মতো উন্নত প্রযুক্তির সঙ্গে তুলনীয়। পাশাপাশি দ্রুত চার্জিংয়ের জন্য থাকবে ‘ফ্ল্যাশ চার্জিং’ সুবিধা।

এ ছাড়া গাড়িটিতে বিওয়াইডি এর প্রিমিয়াম মডেল ইয়াংওয়াং ইউ৯-এর কিছু বৈশিষ্ট্যও যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে চলার সক্ষমতা এবং ‘ট্যাঙ্ক টার্নিং’ প্রযুক্তি, যার মাধ্যমে স্থির অবস্থাতেই গাড়িটি ঘুরতে পারে।

প্রথম পর্যায়ে ইউরোপে বাজারজাতের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে যুক্তরাজ্যের ‘গুডউড ফেস্টিভাল অফ স্পিড’এ মডেলটির আনুষ্ঠানিক অভিষেক হবে।

এখনো গাড়িটির দাম ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি বিওয়াইডি এর আগের হাইপারকারের তুলনায় বেশি সংখ্যায় উৎপাদিত হবে এবং সাধারণ ক্রেতাদের জন্য তুলনামূলকভাবে সহজলভ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

যেসব কারণ বৃষ্টির দিনে ঘুম পায়

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App