×

ব্যাংক

কার্ড ব্যবহারে লেনদেন ৫ বছরে বাড়লো কত গুণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

কার্ড ব্যবহারে লেনদেন ৫ বছরে বাড়লো কত গুণ?

ফাইল ছবি

কার্ড ব্যবহার করে দিনদিন লেনদেন বাড়ছে। জানা গেছে, গত পাঁচ বছরে সব ধরনের কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় ১৪৩ শতাংশ। 

২০২১ সালের জানুয়ারিতে কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকা।

কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এতে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের ব্যবহার, লেনদেনের প্রবণতা ও বিভিন্ন খাতে ব্যয়ের চিত্র তুলে ধরা হয়।

বর্তমানে দেশের ৬১টি ব্যাংক ও ১টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিয়ে থাকে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা দেয়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি শেষে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের বেশি, যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে ৫ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ১১৫ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০ সালের আগস্ট শেষে দেশে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ২২ লাখ, যা ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে হয় ৫ কোটি ৬৯ লাখ।

গত বছরের ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড দিয়ে ৩ হাজার ৯৩০ কোটি টাকা খরচ করেন গ্রাহকেরা। এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোরেই লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি টাকা।

গত বছরের জুলাই মাসে বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি, এক-চতুর্থাংশের বেশি অর্থ খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এরপর বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা বেশি অর্থ ব্যয় করেছেন ক্রেডিট কার্ডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষ অধিনায়ককে ঘুষি মেরে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন গোলরক্ষক

৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসন ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App