×

বিশ্ববাণিজ্য

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থেমে যাওয়ায় তেলের দাম বৃদ্ধি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থেমে যাওয়ায় তেলের দাম বৃদ্ধি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা থেমে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এতে আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনার আশা তৈরি হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এর পরপরই গত রোববার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে যায়।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ ১০৬ দশমিক ৯৯ ডলারে স্থির হয়। খবর আল জাজিরার।

তবে এই কূটনৈতিক অচলাবস্থার প্রভাব এশিয়ার শেয়ারবাজারে তেমন নেতিবাচক হয়নি। সোমবার সকালে লেনদেন শুরুর পরই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। 

এদিকে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। মূলত দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ ত্যাগ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

সোমবার কূটনৈতিক অচলাবস্থা নিরসনের চেষ্টা চালিয়ে যেতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে রোববার তিনি সংক্ষিপ্ত সফরে ওমান গিয়েছিলেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভঙ্গুর অস্ত্রবিরতি ও শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যেই এসব কূটনৈতিক সফর চলছে।

আরো পড়ুন : হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে চলমান দুই সপ্তাহের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীরা এই অচলাবস্থা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত হয়ে যাওয়ায়।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত শনিবার মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। অথচ স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত। বর্তমানে চলাচল কমে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগাম জামিন পেলেন আমির হামজা

আগাম জামিন পেলেন আমির হামজা

যশোরে উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরে উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App