×

জাতীয়

যশোরে উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

যশোরে উলশী খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে তিনি উপস্থিত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ যশোর বিমানবন্দরে অবতরণ করে।

সফরসূচি অনুযায়ী, শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর তিনি আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে অংশ নেন। পরে শার্শা থেকে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির জন্য যান প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিকেলে তার কর্মসূচির মধ্যে রয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর। পাশাপাশি গত তিন মাসে এটি তার দ্বিতীয় যশোর সফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি

মানবতাবিরোধী অপরাধ বিচারপতি মানিক ও ঢাবি অধ্যাপক জামালকে জিজ্ঞাসাবাদের অনুমতি

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

এবার নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

মাইকেল জ্যাকসনের বায়োপিকে বক্স অফিসে ঝড়

মাইকেল জ্যাকসনের বায়োপিকে বক্স অফিসে ঝড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App