×

আবহাওয়া

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা কমে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

রোববার (২৬ এপ্রিল) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে, বিশেষ করে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পরে আবার কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি প্রত্যেকটি বিষয়ে ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে

জামায়াত আমির বিএনপি প্রত্যেকটি বিষয়ে ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App