×

আবহাওয়া

নববর্ষের দিনে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

নববর্ষের দিনে ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আসন্ন বাংলা নববর্ষের দিনে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাঠফাটা গরমের মধ্যেই বাংলা নববর্ষ উদযাপনের দিনে আবহাওয়ার এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) সকালে প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে ওইদিন তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

এদিকে আজকের পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে গরমের তীব্রতা অব্যাহত থাকলেও নববর্ষের দিনে বৃষ্টি হলে উৎসবে ভিন্ন আমেজ যোগ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

বিএনপিকে রাবণ আখ্যা দিলেন নাহিদ ইসলাম

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাসপাতালে ভর্তি

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, ভুয়া খারিজে নিঃস্ব হচ্ছে মালিকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App