ঘাসের ভেতর থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে নেপিয়ার ঘাস চাষের জমি থেকে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘাসের জমি তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে চরাচিথুলিয়া গ্রামের এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে কিশোরের গলাকাটা লাশ দেখতে পায়।
বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদরাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ স্থানীয়দের।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
