×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

Icon

মো. সুমন মিয়া, নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

ছবি: নিখোঁজ দুই শিক্ষার্থী

টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় ফ্লোরিডার টাম্পা এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজরা হলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি- উভয়েই বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামের শিক্ষার্থী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ জামিল লিমনকে সর্বশেষ বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে টাম্পা ক্যাম্পাসসংলগ্ন অ্যাভালন হাইটস ছাত্রাবাস কমপ্লেক্সে তার বাসভবনে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি বিভাগে পিএইচডি গবেষণা করছিলেন।

অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরাল গবেষণায় যুক্ত রয়েছেন। উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার কিছু আগে পরিবারের এক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বিশ্ববিদ্যালয় পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ নাহিদার নিখোঁজের রিপোর্ট নথিভুক্ত করে এবং জামিল লিমনের বিষয়টি হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ে পাঠানো হয়। বর্তমানে দুইজনকেই রাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তির ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইব্রাহীম চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

দুই শিক্ষার্থীর নিখোঁজের খবরে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাকির টাকা নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

বাকির টাকা নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

যুদ্ধবিরতির স্বস্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

যুদ্ধবিরতির স্বস্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App