×

যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ: অর্থনৈতিক চাপ এড়াতে প্রস্থানপথ খুঁজছেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ এএম

ইরান যুদ্ধ: অর্থনৈতিক চাপ এড়াতে প্রস্থানপথ খুঁজছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধের বহুমুখী চাপ দীর্ঘসময় ধরে বহন করতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধজনিত ‘অর্থনৈতিক যন্ত্রণা’ থেকে মুক্তি পেতে তিনি একটি নিরাপদ প্রস্থানের পথ বা ‘এক্সিট র‍্যাম্প’ খুঁজছেন। এমন দাবি করেছেন ‘দ্য হিল’-এর হোয়াইট হাউস বিষয়ক কলামিস্ট নিয়াল স্ট্যানেজ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যানেজের মতে, শুরু থেকেই এই যুদ্ধ মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে খুব একটা জনপ্রিয় ছিল না। সময়ের সঙ্গে এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়াচ্ছে।

তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনমনে ক্ষোভ তৈরি করছে। এই অর্থনৈতিক চাপ এবং এর রাজনৈতিক মূল্য দিতে ট্রাম্প খুব একটা আগ্রহী নন বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরানের অস্বীকার

ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, প্রেসিডেন্ট সময়ক্ষেপণ করছেন, যাতে সংশ্লিষ্ট অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো জোরদার করা যায়। স্ট্যানেজ ইঙ্গিত দেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য হয়তো কৌশলগত ‘ধাপ্পাবাজি’ হতে পারে, কিংবা শিগগিরই নীতিতে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো সময়ের সমাপতন। আগামী শুক্রবার ট্রাম্প ঘোষিত বর্ধিত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হতে যাচ্ছে। একই সময়ে ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন মেরিন সেনাসদস্যদের পৌঁছানোর কথা রয়েছে।

এ প্রসঙ্গে স্ট্যানেজ বলেন, ডেডলাইন শেষ হওয়া এবং অতিরিক্ত সৈন্য পৌঁছানোর সময় এক হওয়াটা বেশ রহস্যজনক, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করছে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে হোয়াইট হাউস দ্বিমুখী চাপে রয়েছে। একদিকে অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক চাপ, অন্যদিকে সামরিক কৌশলগত অবস্থান বজায় রাখার প্রয়োজন, সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির গতিপথ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

আলোচনার টেবিলে আসতেই হবে ইরানকে: ফ্রেডরিক ম্যার্ৎস

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

প্রধানমন্ত্রীর বাণী শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও প্রাসঙ্গিক

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

ফের সু চির সাজা কমলো জান্তা সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App