×

প্রথম পাতা

বেশি ঢাকা বিভাগে

৪ আগস্টের পর ৪০ মাজারে হামলা

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : গত বছরের ৪ আগস্টের পর দেশের কিছু এলাকায় ৪০টি মাজার ও এর সঙ্গে সংশ্লিষ্ট ৪৪টি স্থাপনা ভাঙচুর ও হামলার তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনার মধ্যে রয়েছে, মাজার ভাঙচুর ও ভক্তদের ওপর হামলা, মাজারের সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগ। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থাও নেয়া হয়েছে। পুলিশের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মাজারে হামলার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে হয়েছে। ঢাকায় ১৭টি, চট্টগ্রামে ১০টি ও ময়মনসিংহ বিভাগে ৭টি ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শুধু শেরপুর জেলায় একটি মাজারে চারবার হামলা হয়েছে।

প্রেস উইং আরো জানায়, ৪৪টি হামলার ঘটনার সবকটিতেই আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ গ্রহণ বা পুলিশ কর্তৃক স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন থানায় ১৫টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরি (জিডি) করা। দায়ের করা এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। এরই মধ্যে নিয়মিত দুটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরো ১৩টি নিয়মিত মামলা ও ২৯টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। সারাদেশে মাজার, দরগাহ, মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিদের থানায় অভিযোগ দায়েরের অনুরোধ করা হয়েছে।

প্রেস উইং জানায়, বিবদমান পক্ষগুলোর সঙ্গে শান্তিপূর্ণ বৈঠকের ব্যবস্থা করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসাধারণ ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মাজার-দরগায় যে কোনো আক্রমণের প্রতি জিরো টলারেন্স নীতি রয়েছে। মামলাগুলো কঠোরভাবে তদন্ত করে হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

আইপিএলের ভেন্যুতে নাশকতা, আটক দুই

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

‘কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়েছিলো ছিনতাইকারীরা’

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমাল সরকার

ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা ছয় মাস কমাল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App