×

তথ্যপ্রযুক্তি

স্টার উপহার পেয়ে ফেসবুক থেকে টাকা আয় করবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

স্টার উপহার পেয়ে ফেসবুক থেকে টাকা আয় করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুক চালু করেছে একটি কার্যকর আয়ব্যবস্থা, যার নাম ফেসবুক স্টারস। এই ব্যবস্থার মাধ্যমে দর্শকরা লাইভ ভিডিও, রিলস ও সাধারণ ভিডিও দেখার সময় তাদের পছন্দের কনটেন্ট নির্মাতাকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন। দর্শকের পাঠানো প্রতিটি স্টার নির্মাতার আয়ে সরাসরি যুক্ত হয়।

ফেসবুক স্টারস কীভাবে কাজ করে

ফেসবুক স্টারস মূলত একটি ভার্চুয়াল ডিজিটাল টোকেন। দর্শকরা ফেসবুকের নির্ধারিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে স্টার কিনে ভিডিও বা লাইভে পাঠাতে পারেন। এর বিনিময়ে কনটেন্ট নির্মাতারা প্রতিটি স্টারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পান।

স্টার পাঠানোর নিয়ম

লাইভ ভিডিও, রিলস বা ভিডিও দেখার সময় দর্শকদের সামনে স্টার পাঠানোর অপশন দেখা যায়। প্রথমে স্টার কিনে নিতে হয়। এরপর ভিডিও বা লাইভের নিচে থাকা বাটনে ক্লিক করে একসঙ্গে ১০, ৫০, ১০০ অথবা তার বেশি স্টার পাঠানো যায়।

স্টারের মূল্য ও ক্রয় সুবিধা

স্টারের মূল্য দেশ ও পেমেন্ট পদ্ধতির ওপর নির্ভর করে। সাধারণভাবে প্রতি ১ স্টারের মূল্য প্রায় ১ টাকা ধরা হয়। সে হিসেবে ১০০ স্টার প্রায় ১০০ টাকা এবং ১০০০ স্টার প্রায় ১০০০ টাকার সমান। মাঝে মাঝে ফেসবুক ছাড় বা বোনাস স্টার দিয়ে থাকে, ফলে কম খরচে বেশি স্টার কেনার সুযোগ পাওয়া যায়।

স্টার থেকে আয় করার পদ্ধতি

ফেসবুক প্রতি ১ স্টারের বিপরীতে কনটেন্ট নির্মাতাকে প্রায় ১ টাকা প্রদান করে। যত বেশি স্টার পাওয়া যায়, আয়ের পরিমাণ তত বাড়ে। নির্ধারিত সীমা অনুযায়ী মোট আয় একশ ডলার সমপরিমাণ হলে অর্থ উত্তোলনের সুযোগ তৈরি হয়।

স্টার থেকে অর্জিত অর্থ ফেসবুকের অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে উত্তোলন করা যায়। ডিজিটাল পেমেন্ট সার্ভিস অথবা ব্যাংক হিসাবে এই অর্থ গ্রহণ করা সম্ভব।

ফেসবুক স্টারস চালু করার শর্ত

ফেসবুক স্টারস চালু করতে হলে কনটেন্ট নির্মাতাকে কিছু শর্ত পূরণ করতে হয়। সাধারণত পেজে কমপক্ষে দশ হাজার অনুসারী থাকতে হয়। নিয়মিত লাইভ ভিডিও বা রিলস প্রকাশ করতে হয় এবং ফেসবুকের আয় সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হয়। যোগ্য হলে কনটেন্ট নির্মাতা ড্যাশবোর্ড থেকে স্টারস অপশন চালু করা যায়।

যেভাবে স্টার উপহার পাবেন

দর্শক বা পরিচিত কেউ যদি লাইভ, রিলস অথবা ভিডিওতে স্টার পাঠান, সেটি কনটেন্ট নির্মাতার জন্য একটি ডিজিটাল উপহার হিসেবে গণ্য হয়। এই উপহার থেকেই আয় হয় এবং নির্ধারিত সীমা পূরণ হলে সেই অর্থ উত্তোলন করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী

সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App