আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:২৫ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার ( ৬ মে ) বাংলাদেশ সকালে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ) নতুন এই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন দাম অনুযায়ী, 'এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।'
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
