×

তথ্যপ্রযুক্তি

মানুষের মতোই আচরণ করবে এআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

মানুষের মতোই আচরণ করবে এআই

এআই মানুষের মতোই আচরণ করবে। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যে কাজ করতে গিয়ে মানুষকে অনেক হিমশিম খেতে হয় সেটিও কয়েক সেকেন্ডে করে দিতে পারে এই প্রযুক্তি। তবে এবার শুধু কাজই নয়, এআই মানুষের মতোই কথা বলবে এবং আচরণ করবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও মোস্তফা সুলেমান। 

তিনি বলেন, কল্পনা করুন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার স্টাইল, ছন্দ সব রপ্ত করে ফেলেছে। কোন কোন তথ্য আপনার জন্য জরুরি, সোজা কথায় গভীরভাবে ব্যক্তিগত হয়ে ওঠা। আর তা আপনারই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে।

তার দাবি, অদূর ভবিষ্যতে কেবল কাজ নয়, মানুষের জীবনযাপনকেও আরও ‘স্মার্ট’, আরও নিখুঁত করে তুলবে এআই। প্রথমবার ভারত সফরে এসে  তিনি এসব কথা বলেন। বিশ্ববিখ্যাত সংস্থার এআই ডিভিশনের সিইও তিনি। মাইক্রোসফটের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের সভাপতি পুনীত ছন্দকও ছিলেন সুলেমানের সঙ্গে। 

আরো পড়ুন: হিলিতে রেকর্ড পরিমাণ আলু আমদানি, কমেছে দাম

তারা আগামী দিনে কোটি কোটি মানুষের পাশে দাঁড়াতে কী কী পরিকল্পনা করেছেন, সেকথাও তুলে ধরেন । যার মধ্যে অন্যতম ‘কিশানএআই’। এই এআই টুল সরকারকে সাহায্য করবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছনোর। ‘রিয়েল টাইম’ তথ্য দিয়ে দেশটির কৃষকদের সাহায্য করবে।


সাম্প্রতিক অতীতে এইচসিএলের সাবেক সিইও বিনীত নায়ার দাবি করেছিলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যার ফলে অন্তত ৭০ শতাংশ মানুষকে ছাড়াই কাজ চালিয়ে দেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, কয়েক বছর আগেও এআই সম্পর্কে মানুষের তেমন ধারণা ছিল না। কিন্তু  এই মুহূর্তে চ্যাট জিপিটি থেকে কো-পাইলট বিজ্ঞান ও প্রযুক্তির জগতে ‘টক অব দ্য টাউন’। এই প্রযুক্তি মানুষের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App