×

খেলা

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৪৯ পিএম

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

লিটন দাস। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটে হেরে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। শনিবার (২ মে) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে বাংলাদেশ ১০২ রানে অলআউট হলে ২০ বল হাতে রেখেই জয় তুলে নেয় কিউইরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। বৃষ্টি আসার আগে ৬.৪ ওভারে ৫০ রানে ৩ উইকেট হারানো স্বাগতিকরা বৃষ্টির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাব দিতে নেমে শুরুতেই শরিফুল ইসলামের বোলিং তোপে নিউজিল্যান্ড ৪ উইকেট হারালেও বেভন জ্যাকবসের ঝড়ো ফিফটিতে সহজেই জয় নিশ্চিত করে সফরকারীরা।

ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে দ্রুত উইকেট পতন এবং টস ভাগ্যকে দায়ী করেছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন,'শুরুতে উইকেট পড়লে সুবিধা করা যায় না। আমার আর হৃদয়ের মধ্যে একটি জুটি হয়েছিল, কিন্তু বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়। এছাড়া এ ধরনের ম্যাচে ১০৩ রান কখনোই জয়ের জন্য যথেষ্ট নয়।' তবে কিউইদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, 'নিউজিল্যান্ড দলকে কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আমাদের চেয়ে ভালো করেছে।'

পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করে লিটন আরও বলেন,'শরিফুল শুরুতে উইকেট নিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছিল। আমি চাই সে যেন প্রায়শই এভাবে বোলিং করে। ও শুরুতে ব্রেকথ্রু এনে দিলে তা দলকে অনেক সাহায্য করে।' সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয় এবং শেষ ম্যাচ জিতে সমতায় ফেরে নিউজিল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

হরমুজ প্রণালি বন্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App