×

খেলা

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

মাঠে ডিপিএল ফেরায় তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

বোর্ড ও ক্লাবগুলোর দীর্ঘদিনের টানাপোড়েন শেষে অবশেষে কাটল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ভাগ্যাকাশের মেঘ। বিসিবির অ্যাডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবালের সময়োপযোগী পদক্ষেপে ক্লাবগুলোর সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটেছে। ফলে দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

শনিবার (১৮ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডিপিএলের দলবদল। সশরীরে সেখানে উপস্থিত থেকে প্রবীণ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এই অচলাবস্থা কাটানোর জন্য তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,'অবশ্যই এই কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও দায়িত্ব নিয়ে এই উদ্যোগটা নিয়েছে বলেই আজ আমরা দলবদলে ফিরতে পেরেছি।'

সাধারণত প্রতি বছর মার্চ মাসে ডিপিএল শুরু হলেও এবার বোর্ড ও ক্লাবগুলোর দ্বন্দ্বে তা অনিশ্চিত হয়ে পড়েছিল। আগের বোর্ড দফায় দফায় চেষ্টা করেও জট খুলতে ব্যর্থ হয়। কিন্তু তামিম দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে খেলা মাঠে ফেরানোর ব্যবস্থা করেন। রিয়াদ মনে করেন, এটি সাধারণ ক্রিকেটারদের জন্য বড় স্বস্তির। তার ভাষ্যমতে,'সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে লিগটা মাঠে গড়াতে যাচ্ছে। আমরা সবাই এই দিনটির অপেক্ষায় ছিলাম। ক্রিকেটারদের জন্য এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।'

ডিপিএল কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং জাতীয় দলের বাইরে থাকা বিপুল সংখ্যক ক্রিকেটারের রুটি-রুজির প্রধান উৎস। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন,'এটা ক্রিকেটারদের আয়ের বড় একটা জায়গা। তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। আমাদের জন্য খেলার সুযোগ পাওয়ার চেয়ে বড় আর কিছু নেই।'

দলবদলের প্রথম দিনেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সব ঠিক থাকলে আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে লিস্ট ‘এ’ ক্রিকেটের এই জমজমাট আসর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষায় নীতিমালা প্রণয়ন হচ্ছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষায় নীতিমালা প্রণয়ন হচ্ছে: তথ্যমন্ত্রী

থানায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ‘ধস্তাধস্তি’

থানায় পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ‘ধস্তাধস্তি’

ইরান ‘চালাকি’ করছে, আমরা ব্ল্যাকমেইলে ভয় পাই না: ট্রাম্প

ইরান ‘চালাকি’ করছে, আমরা ব্ল্যাকমেইলে ভয় পাই না: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App