×

চট্টগ্রাম

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এমন কিছু স্লোগান দেওয়া হচ্ছে, যা উসকে দিলে দেশে সরকারি দল ও বিরোধী দল—বিএনপি ও জামায়াতের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, তারা সংঘর্ষ চান না; বরং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী ও স্থিতিশীল দেখতে চান।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি বলেন, বিএনপি একটি বড় ও শক্তিশালী রাজনৈতিক দল। জনগণের সমর্থন নিয়ে একাধিকবার ক্ষমতায় আসার চেষ্টা করলেও গত ১৭ বছর তা সম্ভব হয়নি। এ সময়ে দলীয় নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গুম ও খুনের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

গণভোট ও সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার কখনোই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়নি। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, সব সিদ্ধান্ত জনগণের স্বার্থে বাস্তবায়ন করা হবে। যেসব বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে, তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি অভিযোগ করেন, এসব বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তবে সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়েই কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

দাম বাড়লো জ্বালানি তেলের

দাম বাড়লো জ্বালানি তেলের

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App