×

জাতীয়

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষায় নীতিমালা প্রণয়ন হচ্ছে: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষায় নীতিমালা প্রণয়ন হচ্ছে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে । একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। তাই নির্বাহী, আইন ও বিচার বিভাগের মতোই গণমাধ্যমকেও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিকের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে গণমাধ্যম অনেক সময় রাষ্ট্রীয় সুরক্ষা ও পৃষ্ঠপোষকতায় পিছিয়ে থাকে। তবে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই শেষ পর্যন্ত রাষ্ট্র ও জনগণের কল্যাণে ভূমিকা রাখে—এ বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ এগিয়ে চলেছে।

তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিনিয়র সাংবাদিকদের দুরবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক মেধাবী সাংবাদিক ব্যক্তিগত জীবনে নানা কষ্টে আছেন। অথচ অন্য পেশায় গেলে তারা আরও ভালো করতে পারতেন। তাই রাষ্ট্রের উচিত যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিদের পাশে দাঁড়ানো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী চিকিৎসাধীন ইসমাইল হোসেন নেগাবানের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

সিরাজগঞ্জে কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ ২

মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

ডা. শফিকুর রহমান মালিক-শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

সুপ্রিম কোর্ট খুলছে রোববার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App