×

খেলা

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

ফিফা বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৫৩ দিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল মহাযজ্ঞের দামামা বেজে উঠলেও দর্শকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আকাশছোঁয়া খরচ। কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দাম আগেই বেড়েছে কয়েকগুণ, এবার নতুন করে আলোচনায় এসেছে যাতায়াত ভাড়া। যুক্তরাষ্ট্রে খেলা দেখতে আসা দর্শকদের পরিবহন খরচ এক লাফে প্রায় ১২ গুণ বাড়িয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক থেকে নিউজার্সির মেটলাইফ (মেডোল্যান্ডস) স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৫৬ কিলোমিটার। এই স্টেডিয়ামে ফাইনালসহ বিশ্বকাপের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণ সময়ে এই পথে রাউন্ড ট্রিপ বা আসা-যাওয়ার ট্রেন ভাড়া ১২ ডলার ৯০ সেন্ট হলেও বিশ্বকাপের সময় দর্শকদের গুনতে হবে ১৫০ ডলার। নিউজার্সি ট্রানজিটের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এনজে ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি জানিয়েছেন, তারা মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য ১৫০ ডলারের টিকিট বিক্রি করবেন। তবে টিকিটের সংখ্যাও থাকবে সীমিত, প্রতি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার টিকিট পাওয়া যাবে। শুধু ট্রেন নয়, ব্যক্তিগত গাড়িতে যাতায়াতও হবে ব্যয়বহুল। এমনকি প্রতিবন্ধী দর্শকদের জন্য স্টেডিয়ামে পার্কিং ফি ধরা হয়েছে ২২৫ ডলার।

নিউজার্সির গভর্নর মিকি শেরিল এই বাড়তি ভাড়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তার দাবি, ফিফা দর্শক পরিবহনে কোনো অর্থ দিচ্ছে না, অথচ এই আয়োজনের পেছনে স্থানীয় ট্রানজিট সংস্থার ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ হবে। গভর্নর এক্সে (টুইটার) লিখেছেন,'ফিফা এই বিশ্বকাপ থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয় করবে, কিন্তু খরচের বেলায় তারা হাত গুটিয়ে আছে।' মার্কিন সিনেটর চাক শুমারও একই সুরে বলেন, দর্শকদের এই বাড়তি ব্যয়ের বোঝা ফিফারই বহন করা উচিত।

তবে ফিফা কর্তৃপক্ষ এই অভিযোগ ও ভাড়ার হারকে ‘নজিরবিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেন,'এভাবে মনগড়া বাড়তি মূল্য নির্ধারণ করে ফিফার কাছে অর্থ দাবি করা সম্পূর্ণ নজিরবিহীন। কোনো বৈশ্বিক ইভেন্ট বা বড় ক্রীড়া আয়োজনে এমনটি দেখা যায় না।'

এদিকে এই খরচকে ‘সম্পূর্ণ পাগলামি’ ও ‘ভক্তদের ঠকানো’ বলে আখ্যা দিয়েছে ইউরোপের বিভিন্ন সমর্থক গোষ্ঠী। ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান টমাস কনকানন বিবিসিকে বলেন,'টুর্নামেন্ট ঘিরে এখন পর্যন্ত যা কিছু সামনে আসছে, তার সবটাই ভক্তদের পকেট কাটার ফন্দি। যাতায়াত খরচ এত বেশি হবে তা আমরা কল্পনাও করিনি।' নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলও এই স্বল্প দূরত্বের পথে ১০০ ডলারের বেশি ভাড়া নেওয়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

‘প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়েছে’

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা শুরু

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা শুরু

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

সংঘর্ষ নয়, শক্তিশালী গণতন্ত্র চাই : পানিসম্পদমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App