×

বিশেষ সংখ্যা

মশিউর রহমান খানের এক জোড়া কবিতা

Icon

মশিউর রহমান খান

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ এএম

মশিউর রহমান খানের এক জোড়া কবিতা

মশিউর রহমান খানের এক জোড়া কবিতা

বৃষ্টিমুখর দিনে 

প্রতিদিনই ভাবি আজ লুকাবো কোথাও,
সকাল সন্ধ্যা সেল বন্ধ রাখবো, শুনবো না কারও কথা, রাখবোও না কারও।
প্রতিদিন ভাবি আজ লুকিয়ে যাবো নিশ্চিত বৃষ্টির পথ ধরে

এই যে চিরচেনা শহর, মুখস্থ করা ধুলিবালির থেকে বেরিয়ে
ঘুরে এসে ঘুর পথে কোথাও হারিয়ে যেতে চাই।

ভিজে বাতাসের মধ্যে ভিজতে ভিজতে, বৃষ্টিতে আরও ঝাপটার মধ্যে
পথ হারাতে চাই অরণ্যে কোথাও
বাইরে ভিজে বৃষ্টিটা আবারও আসছে ধেয়ে।
আজ বুঝি হারিয়েই যাবো কোথাও,
মাথাভর্তি ভেজাচুল নিয়ে মুখ গুজবো কোনও সবুজ পাহাড়চূড়ায়।
আজ হারিয়ে যেতে যেতে ভাববো,
কাল আমাকে কেউ খুঁজে পাবে তো!



সহজপাঠ 

এই তো বেশ বদলে যাচ্ছি দূরে সরে যাচ্ছি
তোমাদের কাছ থেকে, আমার আর কোনই
কষ্ট হচ্ছে না। নিয়ম করে ভালো সাজতে
হচ্ছে না। বদলে যেতে যেতে দেখো কেমন
একটা খোলসের ভেতর ঢুকে যাচ্ছি 
এরকম একটা খোলসের ভেতরেই হয়তো
আমার জন্ম নেবার কথা ছিলো।

অজস্র দিনের ঘাম আর শুকনো পাতার
কাছ থেকে শিখে নেয়া শুস্ক হাওয়ার
মন্ত্র আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে 

এই তো বেশ বদলে গেছি আমি 
চিঠি লেখার মতো করে তোমাকে
আর ফিরে পেতে চাইছি না।
হ্ওায়ার ভেতরে দিনরাত্রির কাব্যপাঠ
আমাকে আরও সহজ করে তুলছে

টাইমলাইন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App