×

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১০ এএম

ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দীর্ঘ ছুটির সমন্বয় করতে আগের একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সকল সরকারি অফিস খোলা থাকবে। সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ এই ছুটির প্রাক্কালে তা বাতিল করা হয়েছে। অর্থাৎ ২৩ মে থেকে অফিস শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবং এর পরদিন ২৫ মে থেকে শুরু হবে সাত দিনের ঈদের ছুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App