×

ব্যবসা-বাণিজ্য

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:২৭ এএম

আজ যে দরে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বৃহস্পতিবার আরেক দফা বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। ভরিতে  ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে  ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহসপতিবার (৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সকাল থেকেই কার্যকর হয়েছে নির্ধারিত নতুন দাম এবং শুক্রবারও (৮ মে) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। 

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার ( ৬ মে ) সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ জন হজযাত্রী

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App