×

রংপুর

নীলফামারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

নীলফামারীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

ছবি: নিজস্ব

নীলফামারীর ডিমলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আফরিন জান্নাত নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজে মারা যায় ওই নবজাতক। 

১১ দিন বয়সী নবজাতক জান্নাত এর হামের উপসর্গ দেখা দিলে শনিবার সকালে তাকে ভর্তি করা হয় জেলার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 

জান্নাত ডিমলা উপজেলা খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে। 

জানতে চাইলে, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলেন, হামের উপসর্গ নিয়ে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ বিষয়ে, জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, হামের উপসর্গ নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় শিশুটি। তবে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আসলে হামে মারা গেছে কিনা?

সিভিল সার্জন আরোও বলেন, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ১১জন চিকিৎসা নিচ্ছেন নীলফামারী জেনারেল, সৈয়দপুর ১’শ শয্যা ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এরমধ্যে সদরে ৮ জন, ডিমলায় ২ জন ও সৈয়দপুরে ১ জন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আফগানিস্তান-পাকিস্তানে বন্যায় প্রাণহানি ১২১

আফগানিস্তান-পাকিস্তানে বন্যায় প্রাণহানি ১২১

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

‘সংবিধানকে পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়’

‘সংবিধানকে পাশ কাটিয়ে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়’

‘টাইব্রেকারেই এসেছে আসল চাপ, দর্শকদেরই উৎসর্গ এই ট্রফি’

সাফ ইউ ২০ জয়ের নায়ক মিঠু ‘টাইব্রেকারেই এসেছে আসল চাপ, দর্শকদেরই উৎসর্গ এই ট্রফি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App