×

রাজশাহী

রূপপুর প্রকল্পে রুশ কর্মীর আকস্মিক মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:০৯ এএম

রূপপুর প্রকল্পে রুশ কর্মীর আকস্মিক মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট গ্রিন সিটি আবাসিকে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ব্যায়ামরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চুরকিন ভ্লাদিমির। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আরো পড়ুন : শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিহত চুরকিন ভ্লাদিমির রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্গোতে কর্মরত ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আসাদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

ঝড়ে নৌকাডুবি, সন্তানকে বুকে জড়িয়েই মায়ের মৃত্যু

‘সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা’

‘সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা’

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

শীঘ্রই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান সরকার

শীঘ্রই সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App