×

রাজশাহী

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

অনুমাননির্ভর সংবাদ প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ফ্যাক্টচেকিং ছাড়া অনুমাননির্ভর কোনও সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এখন সামাজিকমাধ্যম ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম নানা সংবাদ ও তথ্য পরিবেশনের কারণে ফ্যাক্টচেকিং ছাড়া অনুমাননির্ভর কোনও সংবাদ প্রকাশ কোনোমতেই ঠিক হবে না।

শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রতিটা জেলায় একটি প্রেস ক্লাব রাখার ব্যাপারে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি সরকার গণমাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সেগুলো নিয়ে সরকার কাজ করছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এ ছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দেব না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাংবাদিক রাজিউর রহমার রুমী ও ড. নরেশ চন্দ্র মধু প্রমুখ।

এর আগে সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

দুইদিন ধরে চলছে ৮ গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

যে ৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা

যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

একদিনে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ একদিনে রাজশাহী ও কুষ্টিয়ায় ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App