×

রাজনীতি

মাহফুজ আলমের প্রশ্ন

‘জনগণের সঙ্গে কী ধোঁকাবাজি চলছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

‘জনগণের সঙ্গে কী ধোঁকাবাজি চলছে’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

বর্তমান রাজনৈতিক ও সংসদীয় কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।

তিনি তার পোস্টে লিখেন, গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? জ্বালানি সংকট, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসঙ্গে হামের প্রকোপ, অর্থনীতি বেহাল ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে। 

সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরমে শরীরের যে সংকেতগুলো অবহেলা করবেন না

গরমে শরীরের যে সংকেতগুলো অবহেলা করবেন না

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা শিবিরের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App