×

রাজনীতি

ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি : জামায়াত আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

ভূখণ্ড পরিবর্তন হলেও প্রকৃত স্বাধীনতা মেলেনি : জামায়াত আমির

ছবি : সংগৃহীত

দেশের ভূখণ্ড স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পরিবর্তন হলেও, প্রকৃত স্বাধীনতা এখনও পুরোপুরি অর্জিত হয়নি—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মত প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, স্বাধীনতা একটি জাতির জন্য অমূল্য সম্পদ, যার প্রকৃত মূল্য পরাধীন জাতিই ভালোভাবে বুঝতে পারে। তিনি বলেন, ১৯৭১ সালের পর ভূখণ্ড পরিবর্তন হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। শাসক পরিবর্তন হয়েছে, তবে শোষণ বন্ধ হয়নি।

নির্বাচন ও সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিজয়ের পর সংবিধানের একটি অংশ মানা আর অন্য অংশ উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়। ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগকে তিনি অসাংবিধানিক বলেও মন্তব্য করেন।

সংবিধান সংস্কার নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। তিনি ১৮ কোটি মানুষের স্বার্থে একটি কার্যকর ও যুগোপযোগী সংবিধান সংস্কারের দাবি জানান।

এ সময় ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে তার মেলামেশা নিয়ে যে সমালোচনা হয়েছে তারও জবাব দেন তিনি। বলেন, ঈদের দিনে আমি কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়েছে। তবে আমি আমার অবস্থানে অটল থাকব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

ইরানে অস্ত্র, গোলাবারুদ ও স্টারলিংক ডিভাইস-সহ গ্রেপ্তার ৩৯

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

৩ হাজার ডলার দেবে মেটা, কারা পাচ্ছেন এই অফার?

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App