×

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৩৫ পিএম

বঙ্গোপসাগরে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

ভারত নিজেদের তৈরি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (ICBM) ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাতে পারে বলে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে। এ লক্ষ্যে বঙ্গোপসাগরের আকাশসীমায় তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে দেশটি।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, দেশটির মিসাইল পরীক্ষার কেন্দ্র ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে শুরু করে বঙ্গোপসাগরের ৩ হাজার ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাধারণত গুরুত্বপূর্ণ মিসাইল পরীক্ষার আগে নয়াদিল্লি এ ধরনের নোটিশ জারি করে। এই পদক্ষেপের ফলে সামরিক বিশ্লেষকদের ধারণা, ভারত এবার তাদের ১০ হাজার কিলোমিটার পাল্লার অত্যাধুনিক অগ্নি-৬ আন্তঃমহাদেশীয় মিসাইলটির পরীক্ষা চালাতে পারে।

এই সম্ভাব্য পরীক্ষার বিষয়টি আরও দৃঢ় হয়েছে কারণ কয়েকদিন আগে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, তারা তাদের প্রথম আন্তঃদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত।

ইকোনোমিক টাইমস জানিয়েছে, ‘মিসাইল পরীক্ষার ব্যাপারে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ থেকে একটি সম্ভাব্য পরীক্ষার আভাস পাওয়া যাচ্ছে।’

এর আগে গত বুধবার ক্ষমতাসীন দল বিজেপি তাদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অগ্নি-৬ পরীক্ষার স্পষ্ট আভাস দেয়। ভারত আন্তঃমহাদেশীয় মিসাইলের এক নতুন যুগে প্রবেশ করছে উল্লেখ করে তারা জানায়, “অগ্নি-৬: সুপারপাওয়ার হওয়ার পথে ভারত! ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা এবং এমআইআরভি (MIRV) প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত। এই মিসাইল ভারতের নিরাপত্তাকে করবে দুর্ভেদ্য এবং আমাদের পৌঁছে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে। শক্তিশালী ভারত, নিরাপদ ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

বাউফলের সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেপ্তার

বাউফলের সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App