×

চিত্র বিচিত্র

স্বামীর প্রশংসা করার দিন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

স্বামীর প্রশংসা করার দিন আজ

ছবি : সংগৃহীত

“সংসার সুখের হয় রমনীর গুণে”- এমন একপক্ষীয় ধারণা এখন আর আগের মতো গ্রহণযোগ্য নয়। সময় বদলেছে, বদলেছে দৃষ্টিভঙ্গিও। এখন অনেকেই মনে করেন, একটি সুখী সংসার গড়ে ওঠে স্বামী-স্ত্রী দুজনের পারস্পরিক বোঝাপড়া, দায়িত্ববোধ ও সহযোগিতার ওপর।

এই প্রেক্ষাপটেই প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্বামীর প্রশংসা দিবস। আজ সেই দিন। এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দিবস হলেও বিশ্বায়নের এই সময়ে অন্যান্য দেশের মানুষও নিজস্বভাবে এটি পালন করতে পারেন। দিনটির মূল উদ্দেশ্য হলো স্বামীর অবদান, দায়িত্ববোধ ও ত্যাগকে স্বীকৃতি দেওয়া।

যদিও এই দিবসের সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক সূচনা নিয়ে স্পষ্ট তথ্য নেই, তবুও সময়ের সঙ্গে এটি একটি অনানুষ্ঠানিক কিন্তু তাৎপর্যপূর্ণ উপলক্ষ হিসেবে পরিচিতি পেয়েছে।

আরো পড়ুন : জলাতঙ্ক টিকার সংকট, মজুত নিয়ে বিভ্রান্তি

বিশেষজ্ঞদের মতে, সম্পর্ককে টিকিয়ে রাখতে পারস্পরিক প্রশংসা ও কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট স্বীকৃতি বা ভালোবাসার প্রকাশ দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে।

এই দিনটি উদযাপনের জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই। সহজ কিছু উপায়েই ভালোবাসা প্রকাশ করা যায়, যেমন স্বামীর জন্য হাতে লেখা একটি ছোট নোট, কোনো স্মৃতিময় বার্তা, তার পছন্দের খাবার তৈরি করা কিংবা তাকে নিয়ে বাইরে কোথাও যাওয়া। মূল বিষয় হলো আন্তরিকতা। কারণ ছোট একটি প্রশংসাও অনেক সময় সম্পর্কের মধ্যে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

উল্লেখ্য, শুধু স্বামীদের জন্যই নয়, স্ত্রীদের সম্মান জানানোর জন্যও রয়েছে আলাদা একটি দিবস—‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’, যা প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় শনিবার পালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App