×

সরকার

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগহীত

বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি প্রত্যাশিত ও উন্নত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে, সরকার সবসময়ই দেশ ও জনগণের স্বার্থে একটি প্রশিক্ষিত ও দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করছে। তিনি জানান, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরো পড়ুন : ‘তেলের দাম কমলে বাসভাড়াও কমে যাবে’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল, আর বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরো জনমুখী হতে হবে এবং জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের সম্ভাবনা

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App