×

এনসিপি

‘জুলাই যোদ্ধা’দের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম

‘জুলাই যোদ্ধা’দের তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া কয়েকজনের তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের কাট্টলি এলাকায় মনজুর আলমের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। খবর পেয়ে মনজুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেন একদল লোক, যারা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। তারা বেশ কিছুক্ষণ হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন। এ সময় তাদের শান্ত করেন হাসনাত।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ ওই বাসা থেকে বের হওয়ার পর তাকে নানা প্রশ্ন করেন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একাধিক ভিডিওতে দেখা যায়, মনজুর আলমের বাসার সামনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় একজন হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেন, ‘আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কাজ কী? আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

আরেকজন জানতে চান, কেন আপনি ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এসেছেন, ‘পরীক্ষিত দোসরের’ সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য কী,এবং আওয়ামী লীগের একজন নেতার বাসায় উপস্থিতির কারণ কী।

একইসঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় হাসনাতকে হাত নাড়িয়ে তাদের শান্ত করতে দেখা যায়। পরে একজন এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরে যেতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে দুটি গাড়ি নিয়ে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাড়িতে পৌঁছান। তার উপস্থিতি নিশ্চিত হয়ে হঠাৎ করে সেখানে জড়ো হন কিছু লোকজন। একপর্যায়ে তারা বাড়ির মূল ফটক ঘিরে বিক্ষোভ করে হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাখেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসনাত আবদুল্লাহ বাইরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। এরপর পুলিশের উপস্থিতিতে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App