×

এনসিপি

নাহিদ

‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

 ‘ক্ষমতায় এসে জনগণের রক্তের কথা ভুলে গেছে সরকার’

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার আসার পর জনগণের রক্তের কথা ভুলে গেছে বর্তমান বিএনপির সরকার।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, যারা ছাত্র-জনতার ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ক্ষমতার আসার পর বর্তমান বিএনপির সরকার জনগণের রক্তের কথা ভুলে গেছে। যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি ভালো হবে না। আমরা রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আমরা আর আশা করতে পারছি না।

৭০ শতাংশ মানুষের ভোটকে তারা অস্বীকার করেছে। অন্তর্বর্তী সরকারের জরুরি ও গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানবাধিকার অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগে স্বাধীনতা অধ্যাদেশসহ মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার কমিটমেন্ট থাকা সত্ত্বেও সেই ওয়াদা তারা ভঙ্গ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে। তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে। বর্তমান সরকারকে ও মনে রাখতে হবে। তাদের অচিরে এর জবাব দিতে হবে।

এ সময় তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

মাছ ধরার ট্রলারে বস্তায় মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেপ্তার ৯

‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

বাণিজ্যমন্ত্রী ‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App