×

মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনী ‘সেরা গোলাবারুদ’ দিয়ে নিজেদের প্রস্তুত করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-অ্যারাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করছি। আমরা আগে যা দিয়ে তাদের (ইরান) ছিন্নভিন্ন করে দিয়েছিলাম, তার চেয়েও উন্নত অস্ত্র এখন প্রস্তুত করা হচ্ছে।

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলাবাদে পৌঁছেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সদস্য হিসেবে সঙ্গে আছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার সময় ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন।

ট্রাম্পকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করছি, যা দিয়ে আমরা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে পারি। যদি কোনো চুক্তি না হয়, আমরা সেগুলো ব্যবহার করব এবং খুব কার্যকরভাবে ব্যবহার করব।

গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি স্বাক্ষরের পর চূড়ান্ত শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

আরো পড়ুন : ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

এসময়ই ট্রাম্প ইরানি আলোচক দলের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি পক্ষের সঙ্গে আলোচনা করছে “যারা সত্যি কথা বলে কি না, তা আমরা জানি না।”

ট্রাম্প আরো বলেন, তারা (ইরান) আমাদের সামনে বলছে, সব পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে, সব কিছু শেষ। কিন্তু পরে তারা সংবাদমাধ্যমে গিয়ে বলে, না, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই। তাই আমরা দেখব আসলে কী হয়।

পরে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমে পোস্ট করে বলেন, ইরানিরা এটা বুঝতে পারছে না যে, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বিশ্বের কাছ থেকে স্বল্পমেয়াদি চাঁদাবাজি করা ছাড়া তাদের হাতে আর কোনো তাস নেই। আলোচনা করার জন্যই তো তারা আজ বেঁচে আছে! এর আগে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানিরা যুদ্ধ করার চেয়ে ভুয়া সংবাদমাধ্যম এবং জনসংযোগ সামলাতে বেশি পারদর্শী!

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যনগরে গণশুনানি, সরাসরি অভিযোগ শুনলেন এমপি কামরুজ্জামান

মধ্যনগরে গণশুনানি, সরাসরি অভিযোগ শুনলেন এমপি কামরুজ্জামান

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

জামায়াত আমির ‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

১১ এপ্রিল বিশ্ব পারকিনসন্স দিবস যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App