×

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তান সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা। তবে সেই সিরিজে তার ফেরা হয়নি। এবার নিউজিল্যান্ড সিরিজেও দলে জায়গা না পাওয়ায় তার অপেক্ষা আরো দীর্ঘ হলো।

২০২৪ সালের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। রাজনৈতিক ও আইনগত জটিলতার কারণে তিনি জাতীয় দল থেকে দূরে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অংশগ্রহণ কমে গেছে। পিএসএলে এবার সুযোগ পাননি, আর আইপিএলের দরজা তার জন্য আগেই বন্ধ হয়ে যায়।

বর্তমানে তাকে বিভিন্ন নিম্নমানের লিগে খেলতে দেখা যাচ্ছে, এমনকি মাইনর লিগেও অংশ নিয়েছেন তিনি। এ অবস্থাতেই আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

আরো পড়ুন : নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, আমার সঙ্গে একবার তার কথা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলাম সে প্রস্তুত কিনা। যেহেতু সে যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট বা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ নেই, ফিটনেস নিয়ে কাজ করা সম্ভব হলেও নিয়মিত ম্যাচ অনুশীলন হচ্ছে না। যদিও সে ক্রিকেট খেলছে, এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে।

সাকিবের দলে ফেরার বিষয়ে শর্তও স্পষ্ট করে দেন তিনি। হাবিবুল বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছুই দাবি করে। তাই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে যদি প্রস্তুত থাকে এবং দীর্ঘ সময় ধরে খেলতে চায়, তাহলে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল

‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

জামায়াত আমির ‘সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ’

যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

১১ এপ্রিল বিশ্ব পারকিনসন্স দিবস যে রোগে আজীবন চিকিৎসা নিতে হয়

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলের অস্বীকৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App