×

এনসিপি

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদের

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি সংস্কার বাস্তবায়ন করার জন্য।’

মঙ্গলবার (১০ মার্চ) এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে ইফতারের আগমুহূর্তে তিনি বক্তব্য দেন।

রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘১২ মার্চ সংসদের অধিবেশন। শুনছি সেই সংসদে ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে। আমি স্পষ্টভাবে বলছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ-এর পক্ষে সংস্কারের বাস্তবায়ন করার জন্য। জাতীয় সংসদে যাচ্ছি কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নেওয়ার জন্য।’

আরো পড়ুন: তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App